Skip to main content

কিছু মজার অংক

ছোট্ট বন্ধুরা, এসো তোমাদের কিছু মজার অংক শেখাই ।
তোমরা কি নিচে দেওয়া অংকটি মুখে মুখে করতে পারবে ?

36 x 11 = ?

11-এর নামতা তো সবাই জানো ।
একটু সময় লাগলেও সবাই এর উত্তর পারবে ।
কিন্তু জানো কি, এর একটা খুব সহজ কৌশল আছে, যাতে নামতা মনে করতে হবে না ।
এসো দেখি, সেটি কিভাবে হয় -
প্রথমে 36 সংখ্যার অংক দুটিকে একটু দূরে দূরে লেখ আর মাঝে একটা ফাঁকা স্থান রাখ ।
3 _ 6 এইভাবে
এবারে 3 এবং 6 অংক দুটিকে যোগ করে মাঝে লিখে দাও ।

3+6=9

396 হয়ে গেল উত্তর ।


কি সহজ তাই না?
এসো, আরও একটা উদাহরণ দেখি।

45 x 11 = ?

= 4 (4+5) 5

= 495 

হলো না মজার অংক! এখন তোমরা আরো কিছু অঙ্ক প্রাকটিস কর। 

Comments